উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০২/২০২৪ ৯:১৫ এএম

তদন্তে পরিচয় নিশ্চিত হওয়ার পরই পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফেরত পাঠানো উচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

সীমান্তে অস্থিরতা তৈরির কূটকৌশল হিসেবে মিয়ানমারের জান্তা বাহিনীর গুপ্তচর থাকতে পারে বলেও আশঙ্কা তাদের। আশ্রিতদের কেউ সন্ত্রাসী দলের সদস্য হলে—তা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের।

মিয়ানমার সামরিক জান্তার নিধনযজ্ঞ থেকে বাঁচতে বিভিন্ন সময় পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এবার আরাকান আর্মির সঙ্গে সংঘাতে নতুন করে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের ৩ শ এর বেশি সীমান্তরক্ষী।

২০১৭ সালে রোহিঙ্গা নিধনে যারা অংশ নিয়েছিল পালিয়ে আসাদের মধ্যে তারাও থাকতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তারা বলছেন, আশ্রিতদের মিয়ানমারে ফেরত পাঠানোর আগে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টি কিংবা বাংলাদেশে গুপ্তচরবৃত্তি করছে কি না—তা খতিয়ে দেখতে হবে।

নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর (অব.) ইসফাক ইলাহি চৌধুরী বলেন, গুপ্তচরই হোক আর পালিয়ে আসা সৈনিকই হোক বা যুদ্ধাপরাধ করেছে এমন ক্যারেক্টারই হোক—এদের আপাতত আইসোলেট করে তারপর ধীরে সুস্থে আমরা এর তদন্ত করে বের করব।

ইসফাক ইলাহী বলেন, তাদের ফেরত না পাঠিয়ে এখানে ডিটেনশনে রাখা উচিত। কারণ, এই বাহিনীটা মিয়ানমারে গণহত্যার জন্য দায়ী।

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, রোহিঙ্গা গণহত্যা এবং জাতিগত নিধনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিচারে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের সহায়তাও চাইতে পারে বাংলাদেশ।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, জেনেভা কনভেনশন অনুযায়ী এদের যারা অস্ত্রধারী সৈনিক বা যারা এসেছে তাদের ফেরত পাঠানোর ব্যাপারে আইসিআরসি’র একটা ভূমিকা আছে। আইসিআরসিকে সম্পৃক্ত করেও এটি করা যেতে পারে, তাহলে এটি একটি আন্তর্জাতিক রূপ পাবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, আইসিসি যদি বলে এই ৩৩০ জনের মধ্যে আমরা নাম দেখছি যারা আমাদের তালিকায়ও আছে তখন একটা বিষয় হতে পারে যে, তারা যদি অনুরোধ করে যে, এই দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই সেটা তো হতে পারে।

অস্ত্রসহ পালিয়ে আসা বিজিপি সদস্যদের কেউ সন্ত্রাসী দলের সদস্য হলে—তা বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...