প্রকাশিত: ২৫/১১/২০২০ ৪:৪৬ পিএম

জসিম মাহমুদ::
সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সাগর থেকে ধরে নেয়া ৯ বাংলাদেশী জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

বুধবার দুপুরে বিজিবি ও বিজিপি এর মধ্যে মিয়ারমারের মংডু শহরে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এদের ফেরত দেয়া হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।
তিনি বলেন, বুধবার সকালে টেকনাফ থেকে তার নেতৃত্বে একটি দল মিয়ারমারের উদ্দেশ্যে যাত্রা দেন। ওখানে পৌঁছার পর উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের নেতৃত্ব দেন তিনি নিজেই। অপর দিকে মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির ৪ নম্বর ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্ণেল জউ লিং অং।
তিনি জানান, গত ১০ নভেম্বর বিকেল তিনটার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্যরা টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়ার মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা ও ৯ জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বাংলাদেশী জেলে ও নৌকা ফেরত চেয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত জেলেদের তারা ফেরত দিতে বাধ্য হওয়াই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনার পর ৯ জেলেকে ফেরত পাঠানো হয়। এদের দুপুরে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

ফেরত আনা জেলেরা হলেন, নুরুল আলম, ইসমাইল প্রকাশ হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মোহাম্মদ আলম কালু, সাইফুল, সলিম উল্লাহ, নুর কামাল, লালু মিয়া। ফেরত আনা জেলেদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer