প্রকাশিত: ০২/০৭/২০২২ ৬:২৮ পিএম

পদ্মা সেতুতে এক ভয়বহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ মোট ২৫ জনকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুর তিনটার দিকে সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল হক। তার বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহের একটি যাত্রীবাহী বাস জাজিরা টোল প্লাাজায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর তুলে দেয়। ওই মাইক্রোবাসটি সিরাজগঞ্জ থেকে ১২ জন যাত্রী নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছিল। এ সময় একজন যাত্রী নিহত হন। আহত হন বাস ও মাইক্রোবাসের অন্তত ২৫ জন যাত্রী। তাদের ঢাকায় নেওয়া হয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সড়ক দুর্ঘটনার বেশ কিছু ভিডিও দেখা গেছে। ভিডিও গুলোতো কালো রঙের একটি হাইয়েচকে ক্রেন ‍দিয়ে উদ্ধার ও একটি মরদেহ স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হেফাজতে নিতে দেখা গেছে।
পদ্মা সেতুর দক্ষিণ থানায় দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাখা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer