প্রকাশিত: ০২/১১/২০১৯ ৭:৫৮ পিএম

ক’দিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ সমালোচনার ঝড় দেখা যায়। এরই মধ্যে পাপনের ক্যাসিনো খেলার ভিডিও ভাইরাল হলে যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে। গুঞ্জন উঠেছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বিসিবি সভাপতি।

১৩ দফা আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সাকিবের উপর ক্ষুদ্ধ বিসিবি সভাপতি পাপন, এমনটাই দাবি করছেন সাকিব ভক্তরা। তার পরই আইসিসি কর্তৃক সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হলো। এখানেও পাপনের ইন্ধন কাজ করছে বলে মনে করছেন সাকিবের শুভাকাঙ্ক্ষীরা। ফলে অনেকেই আন্দোলন করেছেন বিসিবি সভাপতির পদত্যাগ নিয়ে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের ফেইসবুক টাইমলাইনে ভাইরাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনোর ভিডিও। যা ইতোমধ্যেই সমালোচনায় উঠে এসেছে। নজরে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। যদিও এখনো কোন সিদ্ধান্ত জানাননি তিনি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আসার আগেই হয়ত ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন পাপন।

এ ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের ব্যাপারটি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন। বিষয়টি তিনি দেখছেন, কাজেই এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

ঢাকাটাইমস

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer