প্রকাশিত: ১৫/০৫/২০১৬ ১১:০১ পিএম

Pic Ukhiya 15-05-2016~1ফারুক আহমদ, উখিয়া ::
মোহাম্মদ মাইমুন (২২) নামক এক পরিবহন শ্রমিক অর্থের অভাবে চিকিৎসা না দিয়ে পঙ্গুত্ব হয়ে যাচ্ছে তার জীবন। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এ অসহায় যুবক সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন ধর্নাঢ্য ব্যক্তি ও এলাকার বৃত্তশালীদের প্রতি।

জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতব্বর পাড়া গ্রামের হাজী আব্দুল ছালাম সওদাগরের ছেলে মোহাম্মদ মাইমুন একজন পরিবহন শ্রমিক। তিনি ঢাকায় ডাম্পার চালাতেন। গত ১ মাস পূর্বে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হয়। পিতা হাজী আব্দুল ছালাম জানান, ঢাকার মিরপুরের আল-মদিনা হাসপাতালে ভর্তি হয়ে  কয়েকদিন চিকিৎসা করানোর পর অর্থের অভাবে গ্রামের বাড়ীতে চলে আসি। তার শরীর ও পায়ে মারাত্বক আঘাত প্রাপ্ত হয়। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পিতা আরো জানান, গরু ছাগল বিক্রি করে এবং বিভিন্ন জন থেকে ধার হাওলাত নিয়ে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা ছেলের চিকিৎসার জন্য ব্যয় করেছি। এখন আমার হাতে আর কোন টাকা পয়সা নেই। টাকার অভাবে এক প্রকার ছেলের চিকিৎসা বন্ধ রয়েছে। আমার ছেলেকে বাচানোর জন্য সকলের আর্থিক সাহায্য প্রয়োজন। ডাক্তার জানিয়েছেন পর্যাপ্ত চিকিৎসা করতে না পারলে মারাত্বক আহত যুবক মাইমুন চিরজীবনের জন্য পঙ্গ হয়ে যাবে।

হাসপাতালে চিকিৎসাধীন পরিবহন শ্রমিক মাইমুনের চিকিৎসার সাহায্যার্থে ধর্নাঢ্য ও দানশীল ব্যক্তিদের নিকট আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নং- ৩০৫১। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উখিয়ার কোটবাজার শাখা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...