প্রকাশিত: ১৭/০৭/২০২১ ১১:০৬ পিএম


মোহাম্মদ শামসুল ইসলাম ১৬ জুলাই, ২০২১ থেকে আগামী ৩ বছরের জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন।

মোহাম্মদ শামসুল ইসলাম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেডে যোগদান করেন। গত মে মাসে বিগত ব্যবস্থাপনা পরিচালক অবসর গ্রহণ করায় কোম্পানির পর্ষদ ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ যোগদানের আগে তিনি গ্লোবাল ইসলামি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

ইসলাম এর ব্যাংকিং সেবায় দীর্ঘ প্রায় ৩৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এবি ব্যাংক লিঃ এ প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে তার কর্মজীবন শুরু করেন। এবি ব্যাংক এ কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি তার কর্মজীবনে দেশে বিদেশে বিভিন্ন সেমিনার এবং ট্রেনিং এ অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং এর উপর এমবিএ ডিগ্রি অর্জন করেন।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer