প্রকাশিত: ২৬/১২/২০১৮ ৭:৩২ এএম

ফরিদ দেওয়ান, মহেশখালী:
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিককে জেতাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার কমিটির সদস্য হয়ে এবার দেশের প্রত্যন্ত উপকূলীয় দ্বীপ মহেশখালীর মাতারবাড়ীতে গেছেন চলচ্চিত্র জগতের রুপালী পর্দার দুই তারকা শিল্পী। তারা কন্ কনে শীতের রাতে সরাসরি প্রার্থীর জনসভা মঞ্চে এমনকি গণসংযোগে অংশ গ্রহণ করে ভোট চেয়েছেন নৌকায়।

২৫ ডিসেম্বর মহেশখালীর মাতারবাড়ীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আশেক উল্লাহ রফিকের জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন, ঢালিউঢের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও চিত্র নায়ক সায়মন সাদিক সাজ্জাদ।

তারা জনতার উদ্দেশ্যে তাদের বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় গেলে মহেশখালীতে বাস্তবায়নাধীন মেগা প্রকল্প গুলো সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে পারবে। এ ছাড়াও মাতার বাড়ীতে গভীর সমুদ্র বন্দর সহ অর্থনৈতিক অঞ্চল সহ এ দ্বীপকে সিঙ্গাপুরের আদলে মেগা সিটি করবে।’ তাই শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান চিত্র তারকারা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...