প্রকাশিত: ০২/১১/২০২১ ৭:৫৮ পিএম , আপডেট: ০২/১১/২০২১ ৭:৫৯ পিএম

নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেয়া হবে না- বলে হুমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম।

সোমবার রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনির মার্কেট এলাকার নৌকার প্রচারনার অফিস উদ্বোধন কালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম ওই ঘোষনা দেন।

শাহ আলম সোমবার রাতে ৯ নং ওয়ার্ডে মনির মার্কেট এলাকায় তার প্রচারনার অফিস উদ্বোধনকালে বলেন, “যারা যারা নৌকায় ভোট দিবে না তাঁদের চিহ্নিত করা হবে। তাঁদেরকে কবরস্থানে কবর দিতে দেয়া হবে না। এটা আমার কবরস্থান। সোজা কথা আমার কবরস্থানে তাঁদেরকে কবর দিতে দেয়া হবে না। তাদেরকে চৌধুরী পাড়া নিয়ে কবর দিতে হবে। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেয়া হবে না।”

এই সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোটবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক প্রমুখ।
সুত্র,রেডিওটুডে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...