প্রকাশিত: ১৮/১০/২০২১ ১১:৩২ এএম , আপডেট: ১৮/১০/২০২১ ১১:৩৪ এএম

মুহিববুল্লাহ মুহিব::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাদের মনোনয়ন দিয়েছেন তাদের পক্ষে কাজ না করে কেউ যদি বিদ্রোহী হয় তাহলে আজীবন দল থেকে বহিষ্কার হবেন। একইসঙ্গে এসব বিদ্রোহীকে কুকুরও পাত্তা দেবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে নৌকার প্রার্থীদের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমান বদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যাদের মনোনয় দিয়েছেন তাদের বুঝে, শুনে দিয়েছেন। তার নির্দেশনা যারা অমান্য করবে তাদের বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারপরও যারা বিদ্রোহী হচ্ছেন তাদের আহ্বান করছি দ্রুত প্রত্যাহার করে নিন।

বিএনপি নির্বাচনে আসছে না বললেও চোরের মতো প্রার্থী দাঁড় করাচ্ছে অভিযোগ করে বদি বলেন, জেলা বিএনপির সভাপতিসহ বিএনপি নেতারা বলেন, নির্বাচনে ধানের শীর্ষের কোনো প্রার্থী নেই। কিন্তু দেখা যায় স্বতন্ত্র বলে তাদের দলের লোকজন গোপনে নির্বাচন করছে। এসব ছেড়ে প্রকাশ্যে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার চ্যালেঞ্জ করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী, আলোচিত কুতুপালং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হেলাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, কক্সবাজার সদর, উখিয়া, রামু উপজেলার ২১ ইউপিতে আগামী ১১ নভেম্বর নির্বাচন হচ্ছে। নৌকার মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছাড়াও আরও শতাধিক প্রার্থী রয়েছে।ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...