প্রকাশিত: ২০/০২/২০১৮ ৪:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

তুমব্রু সীমান্তে আশ্রয় নেয়া সাড়ে ৬ হাজার রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিবে মিয়ানমার। আজ মঙ্গলবার মিয়ানমার সীমান্তে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের প্রধান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

এদিন বেলা ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঘুমধুম সীমান্তের পাশে মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবনিয়ায় এই মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন রোহিঙ্গা ত্রাণ শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, কক্সবাজারের পুলিশ সুপার ড. ইকবাল হোসেনসহ বিজিজি ও পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সুত্র: পরিবর্তন

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...