প্রকাশিত: ১৮/০৯/২০২১ ১০:৩৭ এএম , আপডেট: ১৮/০৯/২০২১ ১০:৪৮ এএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানোর সময় তিন দালালসহ ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে স্বর্ণদ্বীপের চর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলো- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ১১ নম্বর ক্লাস্টারের শুক্কুরের ছেলে রহিম, তার স্ত্রী নুর বাহার, সন্তান শওকত আরা, আয়শা, তোফায়দুল, মরিয়ম। ৫৪ নম্বর ক্লাস্টারের জলিলুর রহমান, তার মেয়ে ফাতেমা, ছেলে নূর হোসেন, ১০ নম্বর ক্লাস্টারের জাহেদ হোসেন, তার স্ত্রী মিনারা বেগম, মেয়ে নূর সাহারা, নূর কলিমা, নূর ফাতেমা, ৭ নম্বর ক্লাস্টারের ওমর হামজা, শাহিনা আক্তার, রুহুল আমিন, ১০ নম্বর ক্লাস্টারের খায়ের হোসেন, হামিদা বেগম, মোস্তফা কামাল, নূর ফাতেমা, ১০ নম্বর ক্লাস্টারের মুবিনা খাতুন, ৭ নম্বর ক্লাস্টারের নজির হোসেনের ছেলে আক্তার উল্যা, তার স্ত্রী সাবিকুন নাহার, সাদেকা বিবি, হায়দারা বিবি।

আটককৃত দালালরা হলো- হাতিয়া উপজেলার চৌধুরী গ্রামের অচি আলমের ছেলে হানিফ, রেহেনীয়া গ্রামের আমিন উল্লাহর ছেলে শামীম ও চরগেসিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে শামীম। শুক্রবার সকালে আটককৃত রোহিঙ্গাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়েছে।

ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer