ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১০/২০২৩ ৭:১১ পিএম

নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪
গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা ও দুই নারী মাদক ব্যবসায়ী

নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গা যুবক ও দুই নারী মাদক ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোর জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বুধবার উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী হলেন- জাহিদুল ইসলাম ও রফিক ওরফে বাইলা। বাকিরা হলেন, কামরুন নাহার ও বিবি আয়েশা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওষুধ সেবন করিয়ে রোহিঙ্গা যুবকের পেট থেকে আরো ১২০০ ইয়াবা বের করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদক আইনে আরো একটি মামলা করা হয়েছে

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer