উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১২/২০২২ ১০:৪১ এএম

নেদারল্যান্ডসের রটারড্যাম সমুদ্র সৈকতে নির্মিত মাল্টিফাংশনাল ডায়েক’র আদলে কক্সবাজার সমুদ্র সৈকতে বাঁধ হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙনরোধে এ বাঁধ তৈরি হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙনরোধ এবং সৈকতের প্রশস্ততা বৃদ্ধি সম্পর্কিত ডিজাইন স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে আরও যুগোপযোগী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছিল সংসদীয় কমিটি।

সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়— প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙন রক্ষার্থে মাল্টিপারপাস বাঁধ নির্মাণ এবং টেকসই ও পরিবেশবান্ধব সমন্বিত উন্নয়ন ডিজাইন অনুযায়ী প্রণয়ন হয়েছে। সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের মতামত এবং আন্তঃমন্ত্রণালয় সভা করে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশনে প্রস্তাবিত ডিপিপি-কে ব্যয় সাশ্রয়ী আকারে পুনর্গঠনের কাজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট মাঠ দফতরে চলমান রয়েছে।

সংসদীয় কমিটির আরেকটি সুপারিশ ছিল— আশেপাশের দেশগুলো যেসব প্রযুক্তি ব্যবহার করে তাদের সৈকতগুলোর ভাঙনরোধ করেছে, সেগুলো বিবেচনায় নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙনরোধ করার স্থায়ী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতেই জানানো হয়, কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙনরোধে সম্ভাব্যতা সমীক্ষা চলাকালে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে সমুদ্র সৈকতে ভাঙন রোধে নেওয়া স্থায়ী ব্যবস্থা পর্যালোচনা করা হয়। নেদারল্যান্ডসের রটারড্যাম সমুদ্র সৈকতে নির্মিত মাল্টিফাংশনাল ডায়েক’র আদলে কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু অংশে বাঁধ নির্মাণের ডিজাইন করা হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙনরোধের বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয়। ওই বৈঠকে আশেপাশের দেশগুলো কীভাবে ও কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে ভাঙন থেকে তাদের বিচগুলো রক্ষা করছে, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙনরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপদানের উদ্দেশ্যে সমুদ্রের ভেতরে রানওয়ে সমপ্রসারণ করার নতুন এই প্রকল্পে এখনও কনসালট্যান্ট নিয়োগ করা না হলেও অন্যান্য কাজ এগিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...