মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ২২/০৭/২০২৩ ১০:০০ এএম

নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।শুক্রবার ২১ জুলাই রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সাজ্জাদুল হাসানকে এ মনোনয়ন দেওয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বস্ত সুত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসানসহ মোট ৯ জন প্রার্থী দলের দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাবেক এমপি রেবেকা মমিনের মৃত্যুতে শূণ্য হওয়া নেত্রকোণা-৪ আসনে আগামী ৪ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সাজ্জাদুল হাসান কক্সবাজারের ১৬ তম জেলা প্রশাসক হিসাবে ২০০৭ সালের ১৩ মে থেকে ২০০৮ সালের ২৮ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁর বড়ভাই ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...