প্রকাশিত: ২৩/০৪/২০১৭ ১০:১৩ পিএম

টেকনাফ প্রতিনিধি::

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত নৌবাহিনীর ওয়ারেন্ট অফিসার ও হ্নীলার কৃতি সন্তান মামুনের নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
২৩ এপ্রিল দুপুর ২টায় টেকনাফের মৌলভীবাজার দারুল কোরান সিনিয়র মাদ্রাসা মাঠে চট্টগামে নৌবাহিনীতে কর্মরত হ্নীলার কৃতি সন্তান মামুন রহমান পল্লব (৩০)এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব স্মৃতিচারণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রামের নৌবাহিনীতে কর্মরত কর্মকর্তা দোস্থ মোহাম্মদ সিকদার,হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী,জমিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম নুরী প্রমুখ। নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে পরিবার,সহকর্মী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য টেকনাফের হ্নীলা মৌলভী বাজার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের ৪র্থ সন্তান ও জমিরিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলামের বড় ভাই গত ২২ এপ্রিল দূরারোগ্য কান্সারে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সে ১০ভাই-বোনের মধ্যে তিনি ৪র্থ সন্তান। তার মৃত্যুতে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান,সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান,টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম, সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিম প্রমুখ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer