উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ৯:৫৯ এএম

আগামী বুধবার (২৯ মে) কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন এ ৩টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ থাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব মোঃ তানজিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে একইদিন অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে কক্সবাজারের ৩টি উপজেলা সহ দেশের ১১১ টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নির্বাচন অফিস, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, জরুরী ও অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমুহ এই সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে আগামী বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এ ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত

. ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...