উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১১/২০২৩ ৫:১৪ পিএম

বিএনপি নির্বাচনে আসবে কি না এটা তাদের একান্ত বিষয়। তবে তারা যদি নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে তাহলে তফসিল পুনর্বিবেচনা বা নির্ধারণের সুযোগ এখনো বিদ্যমান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার ও বান্দরবন জেলার নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার শুরু হওয়া এ মত বিনিময় সভা শেষ হয় দুপুর আড়াইটায়।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে যা করা দরকার সব নির্দেশনা প্রশাসনকে দেওয়া হয়েছে। ইসির পক্ষ থেকে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বার বার নির্বাচনে আসার আহ্বান জানানো হচ্ছে। তাদের নির্বাচনে আসার অধিকার যেমন আছে, তেমনি না আসারও অধিকার রয়েছে। তবে কাউকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। কেউ যদি নির্বাচনে আসার ক্ষেত্রে বাধা দেয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখনো পর্যন্ত কক্সবাজার ও বান্দরবনের নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ মন্তব্য করে মো. আনিছুর রহমান আরও বলেন, প্রতিনিয়ত নির্বাচনী এলাকা, ভোটার, প্রার্থীদের সঙ্গে আলোচনা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সে বিষয়ে সিদ্ধান্ত প্রদানে বদ্ধপরিকর সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, আজকে যেটা ঝুঁকি কাল সেটা নাও হতে পারে। নতুন এলাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। এটা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারা পর্যবেক্ষণ করে কোনটা অধিক, মাঝারি ও কম ঝুঁকিপূর্ণ তা নির্ধারণ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

পাঠকের মতামত

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...