প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ৮:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ পিএম

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের সোয়া বছরের মতো বাকি। এ সময় দেশে অনেক ঘটনা ঘটবে। অনেক নাটক হবে। অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলতে থাকবে।’

বৃহস্পতিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের ‘নিখোঁজ’ ও ‘পুলিশের উদ্ধার’ বিষয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘ফরহাদ মজহার সাহেবের ব্যাপারে তো অনেক কথা আছে। তিনি নিজেই বলেছেন, দেশে এবং বিদেশে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য নাটক বা অপহরণ করা হয়েছে। এটা তাঁর নিজেরই জবানবন্দি। কাজেই আমিও যদি তাঁর কথার প্রতিধ্বনি করে একই কথা বলতে চাই তাহলে একে গুম বা অপহরণ বলা যাবে? আর এটা সরকারই করেছে এ কথা কি বলা যাবে?’

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer