ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ৮:৫৮ এএম

তৃতীয় ধাপে অনুষ্ঠিত টেকনাফ উপজেলা সেন্টমার্টিনের জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ বুধবার সন্ধ্যায় সেন্টমার্টিন থেকে কোস্টবগার্ডের স্পিড বোটে ফেরার পথে টেকনাফের নাফনদী মোহনায় পৌছলে নির্বাচনী কর্মকর্তাদের উপর মিয়ানমার সীমান্ত থেকেঅন্তত ২০-২৫ রাউন্ড গুলি চালায়।

এই তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘নির্বাচন শেষ করে সন্ধ্যায় টেকনাফ ফেরার পথে মিয়ানমার অভ্যন্তর থেকে গুলি ছোড়া হয়। এতে বোটে থাকা কর্মকর্তাদের নিচে লুকিয়ে যান। এ সময় সহকারী কমিশনার ভূমি, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশের একটি টিমও ছিলো। তবে সবাই নিরাপদে টেকনাফ পৌঁছেছেন।

কোস্ট গার্ডের স্পিড বোটে সেসময় ছিলেন টেকনাফ নির্বাচন অফিসের ইভিএমের কারিগরি দায়িত্বে থাকা মো.নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আজকে মরতে মরতে বেঁচে ফিরেছি। সেন্টমার্টিন থেকে নির্বাচন শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের কাছকাছি নাফনদী মোহনায় পৌছলে মিয়ানমার সীমান্ত থেকে ব্যাপক গুলি চালানো হয়। এতে আমরা সবাই ভয়ে নিচের দিকে বসে পরি। পরে স্পিডবোট দ্রুত গতিতে চালিয়ে তীরে চলে আসি।’

মিয়ানমার সীমান্ত থেকে গুলি বর্ষণের বিষয়টি স্বীকার করে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সেন্টমার্টিনে নির্বাচন শেষে ফেরারপথে নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী কোস্ট গার্ডের স্পিড বোটের উপর লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি করা হয়েছে। তবে কারা গুলি করেছে, সেটি জানার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...