প্রকাশিত: ১৯/০৪/২০২০ ৮:৫৭ এএম

কুষ্টিয়ায় করোনাভাইরাস নিয়ে ডিসির পদবি ব্যবহার করে ফেসবুকে সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করায় এক তরুণীকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত মীর মনিরা কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার বাসিন্দা। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
জানা গেছে, মীর মনিরা কুষ্টিয়ার ডিসি পরিচয়ে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে ফেসবুকে প্রচার করতেন এবং মেসেঞ্জারের মাধ্যমে পরিচিতদের কাছে পাঠিয়ে ভয়ভীতি দেখাতেন।

বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে ওই তরুণীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নহারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওই তরুণী।কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ওই তরুণীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer