উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১০/২০২৩ ৮:২০ এএম

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুনের ঘটনায় আকলিমা রহমান নামের এক নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনগত রাত ১২টা ৩৫ মিনিটে খাজা টাওয়ারের ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই আজিম।

তিনি বলেন, খাজা টাওয়ারের রেস অনলাইন লিমিটেডে কাজ করত আকলিমা। বিকেল ৪টার দিকে আমাদের ফোন দিয়ে আগুনের কথা জানিয়েছিল। সেই সময় বলেছিল সে আটকে পড়েছে। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি।

রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের লোকেরা আমার বোনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। তার মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।


এখন পর্যন্ত ফায়ার সার্ভিস মোট উদ্ধার ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। এরমধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

এর আগে আগুনের আতঙ্কে হাসনা হেনা (২৭) নামে এক নারী তার ধরে গ্রিল টপকে নামার সময় পড়ে মারা যান। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। হাসনা হেনা ৯ তলায় কাজ করতেন

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...