ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম
ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক ...

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। একে একে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট তাতে যোগ দেয়। এ নিয়ে মোট ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।
পাঠকের মতামত