প্রকাশিত: ০৫/০৮/২০১৬ ৮:৫০ এএম
webশাহাদাত হোসেন রাকিব::

অনলাইন নিউজ পোর্টালসহ ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাত থেকে সাইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্ধ করে দেয়া সাইটগুলো হলো, আরটি নিউজ টোয়োন্টিফোর, হক কথা, আমরা বিএনপি, রিয়েলটাইম নিউজ, বিন্যাশন টোয়োন্টিফোর, ন্যাশন নিউজবিডি, ভোরের আলাপ, বাংলাস্পট টোয়োন্টিফোর, ডেইলি টাইমস টোয়োন্টিফোর, মাই নিউজবিডি, লাইভ খবর, রিখান, শীর্ষ নিউজবিডি, নতুনের ডাক, সিলেট ভয়েস টোয়োন্টিফোর, সময় বাংলা, প্রথম নিউজ।

এ তালিকায় আরও রয়েছে, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মিনিটর, বিডি আপডেট নিউজ টোয়োন্টিফোর, নিউজ ডেইলি টোয়োন্টিফোর বিডি, আমার দেশ অনলাইন, দৈনিক আমার দেশ, অন্যজগত টোয়েন্টিফোর, আমার বাংলাদেশ অনলাইন, দেশবিডি, ক্রািইম বিডিনিউজ টোয়েন্টিফোর, নতুন সকাল, শীর্ষ খবর, ওএনবি টোয়েন্টিফোর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনার বাংলা ও টোয়োন্টিফোর বাংলাদেশ ব্লগ।

আইআইজি কর্মকর্তারা বলেন, বিটিআরসির নির্দেশনা পেয়ে তারা ৩০টির বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন। তবে কী কারণে এই ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...
Single Page Footer