ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০১/২০২৪ ৬:০০ পিএম

রাজধানীর রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯টি মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, ওরম ফারুক ফারুকীসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৯ মামলায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর এই ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন তাঁর আইনজীবীরা। সে সময় শুনানি গ্রহণ করেননি আদালত। এরপর আবেদনটি উচ্চ আদালতে গেলে হাইকোর্ট আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন।

গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করে বিএনপি। তাঁদের এ কর্মসূচি শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা–কর্মীরা। এ ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হন। বিক্ষুব্ধ বিএনপি নেতা–কর্মীরা হামলা করে হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবনে। ভাংচুর করে কাকরাইলের জাজেস কমপ্লেক্স ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।

জামিন নামঞ্জুর, মির্জা ফখরুল কারাগারে জামিন নামঞ্জুর, মির্জা ফখরুল কারাগারে
মহাসমাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতা–কর্মীদের হামলায় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও গুরুতর আহত হন। ভাংচুর করা হয় বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়ি। এ ঘটনার পর নাশকতার অভিযোগে গত ২৯ অক্টোবর বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer