ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ৭:৪৭ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে নালায় তলিয়ে নিপা পালিত (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলার এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের উত্তর ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিপা পালিত ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি (পাস) বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরীক্ষায় অংশ নিতে কলেজের উদ্দেশ্যে বের হন নিপা। পরে বাড়ি থেকে অদূরে একটি নালায় তলিয়ে যান তিনি। কয়েকদিনের বৃষ্টির পানিতে নালাটি অনেকটা ডুবে যায়। আর মৃগী রোগী হওয়ায় নিপা নালা থেকে আর উঠতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে একটি নালায় ডুবে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...