প্রকাশিত: ০২/০৫/২০১৭ ৬:১২ পিএম

নিউজ ডেস্ক::
সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়েছেন একই ইউনিয়ন পরিষদের আরেক মেম্বার তিন সন্তানের জনক তোজলু।

রাজশাহীর চারঘাট সদর ইউনিয়নের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সদর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী সদস্য সাজেদার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল তার অপর সহকর্মী ১নং ওয়ার্ডের সদস্য তোজলুর।

এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনাও হয়। সোমবার রাতে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন এ পরকীয়া প্রেমিক জুটি। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সদর ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক যুগান্তরকে বলেন, সাজেদা ও তোজলু দুজনেই তার ইউপির মেম্বার। এছাড়া দুজনেরই সংসার রয়েছে।

সাজেদার সংসারে স্বামী ছাড়াও রয়েছে দুটি সন্তান। অপর দিকে তোজলুর রয়েছে দুটি সংসার। ওই দুই সংসারে তোজলুর রয়েছে তিনটি সন্তান।

চেয়ারম্যান বলেন, তারা যে কাজটি করেছেন তা মোটেও ভালো করেননি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করা হবে বলে জানান তিনি।

অভিযুক্ত সাজেদা ও তোজলুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন দুটি বন্ধ পাওয়া যায়।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer