প্রকাশিত: ২৯/১২/২০১৮ ১১:২৭ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন ফ্লাইটে পাইলট থেকে শুরু করে কেবিন ক্রু হিসেবে দায়িত্ব পালন করেছেন নারীরা। তবে এ বছরের মে মাসে বিমান বহরে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’ প্রথমবার কোনও নারী পাইলটের নেতৃত্বে আকাশে উড়লো।

গত ২৪ ডিসেম্বর রাতে বিজি-০৩৯ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদে পৌঁছায়। এ সময় ককপিটে পাইলটের আসনে দায়িত্ব পালন করেন আলিয়া মান্নান। তার পাশে বসা ফার্স্ট অফিসার ছিলেন মুনজারিন রাইয়ান। ফ্লাইট পরিচালনায় অন্যান্য বিভাগেও নেতৃত্ব দেন নারীরা। ড্রিমলাইনারের ফ্লাইটে এমন চিত্র দেখা গেলো প্রথমবার।

১৯৯২ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে প্রথম গেজেটেড পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেন আলিয়া মান্নান। ২০০৮ সালে এয়ারবাস ও ২০১৪ সাল থেকে বোয়িং ৭৭৭ চালানো শুরু করেন তিনি। এবার ড্রিমলাইনার চালানোর অভিজ্ঞতা হলো। সাড়ে ১২ হাজার ঘণ্টা ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা আছে তার।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আবারও ড্রিমলাইনার নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেছেন আলিয়া মান্নান। যথারীতি ফার্স্ট অফিসার ছিলেন মুনজারিন রাইয়ান।
পাইলট হওয়ার জন্য পড়ালেখার পাশাপাশি ১৫০ ঘণ্টা বিমান নিয়ে ওড়ার অভিজ্ঞতা অর্জন করতে হয়। বাণিজ্যিক ফ্লাইট চালানোর ক্ষেত্রে এরপর প্রয়োজন লাইন্সেস পাওয়ার পরীক্ষায় অংশ নেওয়া। এসব ধাপ পেরোতে গিয়ে অনেকেই ছিটকে পড়েন। তবে স্বপ্নপূরণের সব ধাপ পার করেছেন মুনজারিন রাইয়ান। ১৫০০ ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা আছে তার। বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ফার্স্ট অফিসার হিসেবে তিনি এখন কাজ করছেন। তার কথায়, ‘বাবা পাইলট ছিলেন বলে তার কাছ থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখেছি। বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে ভর্তি হওয়ার সময় বাবা সেখানে প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণ বিমানেও তার সঙ্গেই প্রথম ফ্লাই করেছি।’

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer