প্রকাশিত: ২৭/১২/২০১৮ ১১:৫১ এএম

ডেস্ক রিপোর্ট::
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের এক নারী ইউপি সদস্যকে (৪০) তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের সাভার এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতিত নারী ইউপি সদস্য জানান, তিনি পর পর দুইবার নারী ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন এবং গতবারের নির্বাচনে ২৩ ভোটে হেরে যান।

তিনি বলেন, গতকাল রাত ৯টার দিকে বরাট ইউনিয়নের রাধাকান্তপুরের বাহা মাতব্বর, উড়াকান্দার আরশাদ আলম ও সাভারের পরিতোষ নামের এক ব্যক্তি পুলিশের কথা বলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি মাঠের মধ্যে নিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে তারা। সেই সঙ্গে পুলিশের ভয় দেখিয়ে বলে এ কথা যেন কাউকে না বলি।

আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি পরিবার ও প্রতিবেশীরা জানলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

নির্যাতিত নারী ইউপি সদস্য আরও বলেন, এ ঘটনার বিষয়টি নির্বাচনকালীন সময়ে রাজবাড়ীতে আসা সেনাবাহিনীকে জানাই। সেনাবাহিনী বিষয়টি শুনে আমাকে জেলা প্রশাসকের কাছে পাঠান। জেলা প্রশাসক বিষয়টি মুঠোফোনে পুলিশ সুপারকে জানান। পরে মেডিকেল পরীক্ষার জন্য আমাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, আমার কাছে ধর্ষণের অভিযোগ নিয়ে এক নারী এসেছিলেন। এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি এবং ওই নারী ইউপি সদস্যকে মামলা করার পরামর্শ দিয়েছি।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer