প্রকাশিত: ১৬/০৭/২০২১ ৭:৫৩ এএম

২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সুফিয়া বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৮টায় সদরের নতুন বাহারছড়া ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুফিয়া কলাতলী আদর্শ গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কালামের স্ত্রী ।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, ‘মহেশখালী থেকে স্পিডবোটে গাঁজা আসছে এমন খবর পেয়ে নতুন বাহারছড়া ৬ নম্বর ঘাট এলাকায় অবস্থান নেয় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মহিলাকে আটক কর হয়। পরে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মহিলাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer