প্রকাশিত: ০২/০৭/২০১৯ ৮:৫৩ এএম , আপডেট: ০২/০৭/২০১৯ ৯:২৭ এএম

ইকবাল আজীজ,টেকনাফ ::
আসুন ছদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি করে গাছ লাগাই প্রাণ বাঁচাই, সবুজ বনায়নে আমাদের সুন্দর পৃথিবী আমরা সাজাই এই শ্লোগানে টেকমাফ সদরের উত্তর লম্বরী আলী-সহী স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেন ।

১লা জুলাই সোমবার টেকনাফ সদরের দরগারছরা, হাতিয়ার ঘোনা কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন টেকনাফ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম।

উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, আলী-সহী স্মৃতি ফাউন্ডেশন এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বৃক্ষ আমাদের অকৃতিম বন্ধু। বৃক্ষহীন পৃথীবিতে প্রাণের অস্থিত্ব কল্পনাও করা যায় না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে অধিকহারে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করতে হবে। এবং আমরা প্রাকৃতিক গাছ নিধন না করে, গাছ রক্ষায় এগিয়ে আসি। আসুন আর নয় গাছ নিধন এবার করি বৃক্ষ রোপণ।

এসময় টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী বলেন, ইসলামে বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে সওয়াবের কাজ হিসেবে ‘সদকায়ে জারিয়া’ বা অবিরত দানরূপে আখ্যায়িত করা হয়েছে। কোনো ব্যক্তি যদি একটি বৃক্ষরোপণ ও পরিচর্যা করেন তাহলে ওই গাছটি যতদিন বেঁচে থাকবে এবং মানুষ ও অন্য জীবজন্তু যতদিন তার ফল বা উপকার ভোগ করতে থাকবে, ততদিন ওই ব্যক্তির আমলনামায় পুণ্যের সওয়াব লেখা হতে থাকবে। তাই ইহলৌকিক কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আমাদেরকে, ইসলামের নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ ও তার রক্ষণাবেক্ষণ করতে হবে।

আলী-সহী স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম আমান উল্লাহ আমান বলেন, সামাজিক ও মানবতার সেবায় সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের আলী-সহী স্মৃতি ফাউন্ডেশন এর কার্যক্রম। তারই ধারাবাহিকতায় পরিবেশ-প্রকৃতিকে রক্ষায় আমরা বাঁচতে গাছ লাগানোর বিকল্প নেই। তাই এই বৃক্ষ রোপণ কর্মসূচীর মাধ্যমে আমাদের পরিকল্পনায় রয়েছে শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করতে মাদ্রাসা, স্কুল, কলেজ পড়ুয়াছাত্র/ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণে আমাদের কর্মসূচী মাসব্যাপী অব্যাহত থাকবে। আসুন সকলে মিলে গাছ লাগাই, প্রাণ বাঁচাই।

এদিকে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলে টেকনাফ সদর ইউনিউনের সাধারণ সম্পাদক গুরা মিয়া,ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ, মৌলভী আয়ুব,মৌলভী আবদুস সালাম,মোহাম্মদ তৈয়ুব,ফিরুজ মিয়া, আবদুল গফুর,আব্দুল্লাহসহ অন্যানরা।

অপর দিকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আলম দরগারছরা, হাতিয়ার ঘোনা কবস্থানের সীমানা প্রাচীর সংস্কারের জন্য অনুদানে আশ্বস্ত করেন এবং দ্রুত কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...