ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৯/২০২৩ ৬:১০ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে এশার নামাজ পড়ে আর বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুর রহমান (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়তাকিয়া মাজারগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর উপজেলার মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী পুর্বপাড়া এলাকার মিয়াজী বাড়ির মৃত মো. বদিউর রহমানের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুর এশার নামাজ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মায়ানী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইয়াসিন উল্লাহ বলেন, নিহত আজিজুর স্থানীয় বড়তাকিয়া বাজারে নির্মাণ সামগ্রীর ব্যবসা করতেন। তার ২ মেয়ে রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...