সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...

ডেস্ক রিপোর্ট:: 
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারী ও দুই শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীর থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।
তিনি বলেন; টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মৃতদেহ পড়ে রয়েছে স্থানীয়রা এমন সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল যায়। এরপর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেখানে অজ্ঞাত এক নারী ও দুই শিশু রয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মৃতদেহগুলোতে কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি।
পাঠকের মতামত