প্রকাশিত: ০১/১২/২০২১ ৫:২৭ পিএম , আপডেট: ০১/১২/২০২১ ৫:২৮ পিএম

মোঃ আরাফাত সানী, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউপি’র নাফ নদীর সীমান্ত এলাকায় টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ন এর সদস্যরা অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার বিকেলে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মাদ ইফতেখার এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, (০১ ডিসেম্বর) ভোরে টেকনাফ ২ বিজিবি’র অধীনস্থ হোয়াইক্যংয়ের ঝিমংখালি জালালের ঘের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে কৌশলগত ভাবে অবস্থান নেয় বিজিবি’র জওয়ানেরা। কিছুক্ষণ পর শূন্য রেখা অতিক্রম করে একটি নৌকা বাংলাদেশে প্রবেশ করতে দেখা মাত্রাই তাদের ধাওয়া করে। পরে স্পীড বোট দিয়ে চার দিক থেকে ঘেরাও করে তিন জন রোহিঙ্গা কে আটকের পর নৌকাতে তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানান।

আটককৃতরা রোহিঙ্গারা হলেন, উখিয়া বালুখালী ১১ নং ক্যাম্পের বাস্তুচ্যুত রোহিঙ্গা মোঃ হাসানের ছেলে মুজিবুর রহমান (২১), আবু ছৈয়দের ছেলে মাহবুর রহমান (২০) ও নুর ইছামত এর ছেলে আমানুল্লাহ।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...