উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৯/২০২২ ৩:১২ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া নদীনিবাস সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী যুবকের পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত যুবকের পরিচয় মেলেনি। ধারনা করা হচ্ছে মরদেহটি মিয়ানমারের দিক থেকে ভেসে এসেছে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...