নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০/১২/২০২৫ ১০:০৩ পিএম

উখিয়া বিডি ক্লিন টিমের উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও নিরবতা পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা ও উখিয়া প্রেসক্লাবের সেক্রেটারি, সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া নিউজ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওবায়দুল হক চৌধুরী।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম।

এ সময় শহীদের স্মরণে কিছু সময় নিরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ বলেন, শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাঁর সাহস ও ত্যাগ আগামী প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ওবায়দুল হক চৌধুরী বলেন, শহীদরা কখনো মরে না-তাঁরা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে ও ইতিহাসে। শহীদ হাদির আত্মত্যাগ আমাদের বিবেককে নাড়া দেয় এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিডি ক্লিন উখিয়া টিমের টিম লিডার ওমর ফারুক। তিনি বলেন, একজন সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগ বৃথা যাবে না-ন্যায় ও মানবিক সমাজ গঠনে তাঁর আদর্শ আমাদের পথ দেখাবে।

কর্মসূচিতে বিডি ক্লিন উখিয়া টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer