ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৩ ৫:৪৬ পিএম , আপডেট: ০৫/০২/২০২৩ ৯:৫৬ পিএম

টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ঘুমধুম ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোবাশ্বেরুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

৫ ফেব্রুয়ারী ২০২৩ইং রবিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এজেডএম সলিম স্বাক্ষরিত উপজেলা হেলথ্ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশনের শাখায় ঘুমধুম ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোবাশ্বেরুল হককে সভাপতি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র স্বাস্থ্য সহকারী মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেন।

উল্লেখ্য-ঘুমধুম ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোবাশ্বেরুল হক গত মেয়াদেও নাইক্ষ্যংছড়ি উপজেলা হেলথ্ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন।

মোবাশ্বেরুল হক বান্দরবান পার্বত্যজেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ২৬৭ নং ঘুমধুম মৌজার হেডম্যান নুরুল হক ও হাজেরা দম্পতির মেজ সন্তান।

নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দূর-ঘোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ব্রতে এগিয়ে যাওয়া স্বাস্থ্য কর্মী ও স্বাস্থ্য সহকারীদের সংগঠনটির নেতৃত্বে আসা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির অপরাপর সদস্যরা নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer