উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১১/২০২২ ৭:৩৮ এএম

নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্ত ঘেষা ওপারে তুমব্রু রাইট পয়েন্ট থেকে দফায় দফায় মর্টারশেলে হামলা করেছে মায়ানমার বাহিনী।

বিদ্রোহী দমনে সরকারী এ বাহিনী এসব হামলা চালায় বলে সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন,বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী আরকান আর্মির সদস্যরা মায়ানমার সেনা বাহিনীকে লক্ষ্য করে এ কে -৪৭ এর গুলি চালালে জবাবে মিয়ানমার সেনারা বৃহস্পতিবার গভীর রাতে এ বিদ্রোহীদের দমনে মর্টারশেল নিক্ষেপ করে আর যুদ্ধ বিমান থেকে গোলা নিক্ষেপ করে।

যে সব গোলাগুলির আওয়াজ পান ৪৫ নম্বর পিলার এলাকা বসবাসরত লোকজন। তাদের একজন নুরুল আমিন।

তিনি জানান,বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) রাত ১ টার দিকে হঠাৎ একটি যুদ্ধ বিমান ৪৫ পিলারের অদূরে সীমান্ত থেকে বেশ দূরে মায়ানমারের দু’বাহিনীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সীমান্তের ৩৪ পিলারের বিপরীতে মায়ানমার সেনা ছাউনী তুমব্রু রাইট ক্যাম্প থেকে শুক্রবার (৪ নভেম্বর) জুমার নামাজের পর থেকে বিকেল ৫ টা পর্যন্ত
পরপর ৬ রাউন্ট মর্টারশেলের গোলাবর্ষণ করে।

যাতে মানুষ ভয়ে কাঁপে। কিন্তু নিজ বাড়ি-ঘর ছেড়ে কোথাও সরে যেতে চান না গ্রামের লোকজন।

ঘটনার সত্যতা স্বীকার করেন,ব্যবসায়ী আবদুল জলিল, আবদুল জাব্বার,আমির শরীফ ও ব্যবসায়ী আলী আকবর। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন,শুক্রবার জুমার নামাজরত অবস্থায় মর্টারশেলের আওয়াজ শুনেন তিনি।

মুসল্লী শফিক আহমদ জানান,নামাজরত অবস্থায় গোলার আওয়াজ শুনে ভয় পেয়েছেন তিনি।

সীমান্তের দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম বলেন, আসলে যা ঘটে তা সে দেশের অভ্যন্তরে। বৃহস্পতিবার রাতে বিমান ঘুরে যাওয়ার বিষয়ও তাদের অভ্যন্তরে। অনেক ভেতরে। আওয়াজ শুনে এ দেশের মানুষ। আতংক নেই নাইক্ষংছড়ি সীমান্তের পূর্বাংশে।

তিনি আরো বলেন,তার দায়িত্বপূর্ণ ৪৩ থেকে ৫২ পিলার সীমান্ত এলাকায় বিজিবি সর্তক আছে। নিয়মিত টহল জোরদার রয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...