প্রকাশিত: ১৯/০২/২০২২ ৭:২৬ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন’র বদ্যানতা ও সার্বিক প্রচেষ্টায় থানা অভ্যন্তরে মসজিদ নির্মাণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মাণ কাজ সম্পন্নের পথে।শুধু উদ্ধোধনের অপেক্ষায়।এটি আসছে ২৩ ফেব্রুয়ারী শুভ উদ্বোধন করবেন” বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম।

নাইক্ষ্যংছড়ি থানায় নবনির্মিত এই মসজিদ নিয়ে সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হেসেন।
তিনি এই মহৎ উদ্যোগটি মাথায় নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সহযোগিতায় দৃষ্টিনন্দন এই জামে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন।

মাত্র কয়েক মাসের মধ্যে মসজিদের নির্মাণ কাজ শেষ করে নাইক্ষ্যংছড়িবাসীর জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।এরই মধ্যে (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন অন্যত্র বদলি হওয়ার খবর আসে।নবনির্মিত এ মসজিদের শুভ উদ্বোধনের পরপরই নাইক্ষ্যংছড়ি থেকে বিদায় নিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন সদ্য বদলীর খবর পাওয়া ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...