প্রকাশিত: ৩০/০৭/২০২১ ১২:৩১ পিএম , আপডেট: ৩০/০৭/২০২১ ২:০২ পিএম

আমিনুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

ঘুমধুমের তুমব্রু থেকে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।

বৃহস্পতিবার ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোনার পাড়া নামক স্থানে খালের পাড়ে পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা এক লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ এসে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে।
উদ্ধারকৃত লাশ-ক‌্যাম্প:৪ মধুর ছড়া এলাকার ব্লক-বি/২৩,এফসিএন মৃত ওলামিয়ার ছেলে সোনামিয়া (২৯)।

এই বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হেসেন, উল্লেখ্য, গত ২৬ তারিখে উক্ত শরনার্থী কুতুপালং বডুয়া এলাকায় খালের পাড়ে মাছ ধরার জন্য গিয়ে ছিল বলে জানা যায়। অতিরিক্ত বৃষ্টি পাতের কারণে সে পানিতে ভেসে গিয়ে প্রান হারায় বলে পরিবারের সদস্য কর্তৃক জানা যায়।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer