প্রকাশিত: ১৬/১২/২০২১ ৩:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদকঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে।১৬ ডিসেম্বর সকালে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর বিশাল মিছিল সহকারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পন করা হয়।এসময় ঘুমধুম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম মেম্বার,ঘুমধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আবছার,
শফিক,যুবদল নেতা আবদুল লতিফ,জাহেদ আলম,মিজান,ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর,ছাত্রদলের নেতা মামুন উদ্দিন,শাকিল,ইউনুছ সহ বিপুল সংখ্যক যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বিজয় র‍্যালীতে অংশ নেন। র‍্যালিটি ঘুমধুম বেতনিয়া বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...