প্রকাশিত: ১৮/০৫/২০১৭ ৫:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০১ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সাঁড়াশি অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ও ডাকাত সদস্য আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক ) কৃষ্ণ কুমার দাশ জানান, বুধবার রাত নয়টা ত্রিশ মিনিটের সময় গোপন সংবাদ পেয়ে সংঙ্গীয় ফোর্স সহ ইউনিয়নের করলিয়ামুরা বটতলী বাজারের পশ্চিম পার্শ্ব থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে মুইঅং পাড়া এলাকার গহীন বন থেকে লুকিয়ে রাখা দেশীয় অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তার আব্দুল হাকিম (২৫) করলিয়ামুরা গ্রামের বাসিন্দা মোঃ হোছন প্রকাশ জিলাপি মাহাছনের পুত্র। পুলিশ জানায় তার বিরুদ্ধে রামু, নাইক্ষ্যংছড়ি থানায় অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি সহ অর্ধ ডজন মামলা রয়েছে। তবে একটি মামলা ছাড়া বাকী মামলায় সে জামিনের রয়েছে।
নাইক্ষ্যংছড়ির থানার অফিসার ইনচার্জ এএসএম তৌহিদ কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...
Single Page Footer