প্রকাশিত: ২৫/০৭/২০১৯ ৮:০০ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক তরুনীর ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়েছে দুষ্কৃতিকারীরা। বুধবার (২৪জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চেরারকুল পাহাড়ে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাত হওয়া ওই তরুনীর নাম রোমেনা আক্তার (১৫)। সে ওই গ্রামের মোঃ কাশেমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়ে দিতে বের হলে ৩-৪জন অজ্ঞাত পরিচয়ের লোক রোমেনাকে ধরার চেষ্টা করে। এসময় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে রোমেনার ঘাড়ে আঘাত প্রাপ্ত হয়। ঘটনার পর পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করান।

নাইক্ষ্যংছড়ি হাসপাতালের চিকিৎসক রঞ্জন চৌধুরী জানান, আঘাত তেমন জটিল নয়। তবে পরিবার রোগীকে প্রাথমিক চিকিৎসার পর অন্য হাসপাতালে নিতে চায়।

স্থানীয় ইউপি মেম্বার আলী হোসেন জানান- রোমেনাকে অজ্ঞান ও ঘাড়ে ছুরিকাঘাত করার জন্য দুষ্কৃতিকারীরা চেষ্টা করেছিল।

মেয়ের বাবা মোঃ কাশেম জানান- কারো সাথে আমার পরিবারের বিরোধ নেই। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে তা ধারনা করতে পারছি না। ঘটনার সময় রোমেনা অজ্ঞান হয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তবে কি কারনে এই ঘটনা তা এখনো জানা যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই নুরুল আমিন জানান- মেয়েটির গলায় সামান্য আঁছড় লেগেছে। প্রেমঘটিত কারনে ঘটনাটি হতে পারে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...