প্রকাশিত: ০২/০৮/২০১৭ ৯:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৯ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাগজীখোলা গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থোয়াইমংচিং মার্মা (৪৮) কে ইয়াবা ও অবৈধ মোটর সাইকেল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ঈদগড় বৌঘাটা সড়কের লেংগা পাড়া রাস্তার মাথা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বরত এএসআই মোঃ মুর্শেদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গভীর রাতে তার গতিবিধি সন্দেহ হওয়ায় দেহ ও মটর সাইকেল তল্লাশী চালিয়ে মোটর সাইকেলের সিট কভারের নিচ থেকে ১০০ পিচ ইয়াবা পাওয়া যায়। ঐ সময় মটর সাইকেলটির বৈধ কোন কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তার থোয়াইমংচিং মার্মাকে গতকাল রামু থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একখানা মামলা রুজু করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘকাল যাবত থোয়াইমংচিং মার্মা উক্ত সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল। তবে গ্রেপ্তার থোয়াইমংচিং মার্মা বলেন, নিজেই সেবনের জন্য এসব ইয়াবা সীমান্ত এলাকা থেকে ক্রয় করেছে।

এদিকে দীর্ঘদিন যাবত নাইক্ষ্যংছড়ি-বাইশারী সড়কে রমরমা ইয়াবা বানিজ্য হওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে গাড়ি চালক, রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

ুসংবাদ প্রেরকঃ

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer