নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৭/০৯/২০২২ ১২:১৪ পিএম , আপডেট: ১৭/০৯/২০২২ ১২:১৬ পিএম

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরী লম্না বন্দুক সহ এক উপজাতীয় যুবককে আটক করা হয়েছে। আটক যুবক লামা উপজেলার ফাসিয়খালী ইউনিয়নের সাপের গাড়া গ্রামের বাসিন্দা প্রমাংরী মার্মার ছেলে উচপ্রু মার্মা (২০)।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল হাসেম জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু সাহার পরিকল্পনা মোতাবেক এস আই হাবিব, এ এস আই মুসলিম সহ সংগীয় ফোর্স নিয়ে বাইশারী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড তিতার এলাকায় রাস্তার উপর মটর সাইকেল থামিয়ে তল্লাশি কালে বস্তার ভিতর লুকিয়ে রাখা অবস্থায় এক নলা বন্দুক সহ অংচাপ্রু কে আটক করতে সক্ষম হয়। তবে মটর সাইকেল থামিয়ে তল্লাশি কালে আরো ২ যুবক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটক যুবক কে নাইক্ষংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু সাহা বলেন অস্ত্র সহ এক উপজাতীয় যুবক আটক হয়েছে। যাচাই বাছাই করে আসল রহস্য খুজে বের করার চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...