ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ৩:৫২ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার কাঠুরিয়ার পা উড়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫১-৫২ পিলার পয়েন্টের মাঝখানে গাছ কাটার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়- ৭ জন কাঠুরিয়া গাছ কাটার উদ্দেশ্যে পাইনছড়ি সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে সেখানে যায়। এরই মধ্যে তারা বাংলাদেশ সীমানা পার হয়ে জিরো লাইন পেরিয়ে বাটনাতলায় বাটনা গাছ কাটতে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ বিষ্ফেরণের শব্দের সাথে সাথে পা উড়ে যায় ১ জনের। তার নাম আব্দুল জাব্বার (৫৩)। সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা। তাকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, তিনি বিষয়টির খোঁজখবর
নিচ্ছেন

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer