ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ৯:৫৯ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে সন্দেহভাজন এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চাকঢালা আমতলি মাঠ ৬নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নেপালি নাগরিকের নাম অম্বর থাপা বুরা (২৪)। তিনি নেপালের কর্ণালী প্রদেশের যাযার কোর্ট জেলার জ্ঞান গোগি গ্রামের বাসিন্দা দর্জিদ বুড়া থাপার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) টান্টু সাহা।

পুলিশ সূত্রে জানা যায় নাইক্ষ্যংছড়ি ১নম্বর সদর ইউনিয়নের চাকঢালা বিওপি ৪৪নম্বর পিলারের ১নম্বর ১এস হইতে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিমে চাকঢালা বিওপি হইতে আনুমানিক আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে নেপালের নাগরিক পরিচয় প্রদান করায় তাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোর্পদ করে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই ব্যাপারে বিদেশি অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...