ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১১:২০ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপার থেকে গরু চোরাচালান করতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর হামলা চালায় একদল চোরাকারবারি। এতে চোরাকারবারিদের হামলায় বিজিবির ৩ সদস্য আহত হয়। শনিবার ১ জুন রাতে সদর ইউনিয়নের দক্ষিণ সালামীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এমএম কফিল উদ্দিন কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করার সময় একদল চোরাকারবারি অস্ত্র ও লাঠি নিয়ে বিজিবি সদস্যদের ঘেরাও করে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে এক চোরাকারবারি আহত হয়। তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে চোরাকারবারিদের হামলায় বিজিবির ৩ সদস্য আহত হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...