ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৩ ৬:২৪ এএম

চাকঢালায় যাত্রীছাউনীর খুঁটিতে বেঁধে নির্যাতনের মামলায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড় মেম্বার আবদুর রহমান ও তার ১ ছেলেসহ ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছেন বান্দরবানের বিজ্ঞ আদালত।

গত ১১ মে বৃহস্পতিবার দুপুরে জেলার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে তারা সে মামলায় জামিন চাইতে গেলে বিচারক এ আদেশ দেন।
মামলার বাদী আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় তারা ১ থেকে ৩ নম্বর সিরিয়ালের আসামী ছিলেন। যারা পরস্পর সংঘবদ্ধ হয়ে গত ৭ মে দুপুরে তাকে দিন দুপুরে আটকে রেখে মারধর করে আর তার কাছ থেকে বেশ কিছু টাকাসহ মালামাল ছিনিয়ে নেন। যার ভিডিও নানাভাবে প্রচার ও ভাইরাল হয়।
মামলার বাদী আলী হোসেনসহ অনেকেই জানান, মূলত আবদুর রহমান সিএনজি চালক থেকে ইউপি মেম্বার হন। এর পর শুরু করেন নানা অপরাধ। ইয়াবা টেবলেট ব্যবসা, চাঁদাবাজি ও নানা অপকর্ম ছিলো এ রহমানের কাজ। ইয়াবা টেবলেট মামলায় আবদুর রহমান বেশ কিছু দিন জেল খাটেন। চাঁদাবাজির ঘটনায় তাকে সিএনজি চালকরা একাধিক বার হেনস্তা করে।

যার সর্বশেষ নজির ছিলো গত ৭ মে তারিখে সিএনজি চালক আলী হোসেনকে আটকে রেখে চাঁদাবাজি। যে ঘটনায় আলী হোসেন নামীয় ১১ জন ও ৫/৬ জনকে অজ্ঞাত নামা দেখিয়ে এ মামলা করেন তিনি। যার ১ নম্বর আসামী আবদুর রহমান (৪৫), ২ নম্বর তার পুত্র মোঃ ইব্রাহিম (২০) ও ৩ নম্বর আমানুল্লাহ (২৩)। তারা ৩ জনই এখন জেলে। বাকীরা একনো জামিনের আবেদন করেননি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...