ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ৭:৫১ এএম

মহামান্য হাইকোর্টের আদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ১১ ইটভাটা বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ আগষ্ট) এ সব ইটভাটা বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয়ার মাধ্যমে এ নির্দেশক্রমে নোটিশ প্রদান করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। তিনি বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশ পেয়ে তিনি এ ব্যবস্থা নিয়েছেন। গত ক’দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা ১১ ইউভাটায় নিয়ম মাফিক নোটিশ টাংগিয়ে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং -১২০৪/২০২২ মূলে এ সব ইটভাটা বন্ধ ঘোষনা করা হলো।
এদিকে একাধিক বিশ্বস্থ সূত্র দারী করেন, নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকায় এ সব ইটভাটা গড়ে তুলেন কিছু আইন অমান্যকারী ব্যক্তি। যাদের অধিকাংমই বহিরাগত। তারা দেশের আইন-কানুন মানে না। তারা স্থানীয় বড়বড় পাহাড় কেটে আর গহীন বনের মূল্যবান কাঠ কেটে ইটভাটায় পুড়িয়ে বছরের পর বছর ধরে ইটভাটা করে আসছিলো। যাতে করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটে আসছে। এরই মধ্যে এ আদেশ দেন মহামান্য হাইকোর্ট বিভাগ।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...