উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১০/২০২৩ ৩:০৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবার প্লট নামক এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত শহিদুল ইসলাম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করলিয়া মুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর বলে জানিয়েছেন তার চাচা মো. আলম।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

বাইশারী তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল্লাহ ভূইয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছেন। তার শরীরের গুলির চিহ্ন রয়েছে। তবে মেডিকেল রিপোর্টে সব কিছু জানা যাবে।

নিহত যুবকের চাচা শাহাবুদ্দিন জানান, রাত ৯টায় পর্যন্ত সে এলাকাতে ছিল। হয়ত গভীর রাতে তাকে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...